আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার শহরের উকিলপাড়া গ্রামীণ ব্যাংক জোনাল অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোমতাজ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা বানু ও সদস্য এনামুল হক।

মানববন্ধনে নওগাঁ ও জয়পুরহাট জেলার অর্ধশতাধিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শতভাগ পেনশন সমর্পনকারী গ্রামীন ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মাসিক চিকিৎসা ভাতা, দুই ঈদে উৎসব ও বৈশাখী ভাতা সহ অবসর গ্রহনের তারিখ হতে ১৫ বছর অতিক্রান্ত হওয়ার পর মাসিক পেনসন পূর্ণঃ স্থাপনে বাংলাদেশ সরকার এর ‘অর্থ মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন’ বাস্তবায়নের দাবীতে গত ২০১৭ সাল হতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পন্থায় গ্রামীণ ব্যাংক নির্বাহী বৃন্দের সঙ্গে নায্য পাওনা নিয়ে বহুবার আলোচনা হয়েছে। কিন্তু এখনো কোন বাস্তবায়ন হয়নি। আগামী ৩১’শে মার্চের মধ্যে তাদের দাবী বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে