ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়িতে অসহায় দলীয় কর্মীকে পাঁকা ঘর করে দিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার আলমগীর। গেল বছরের ২০’শে নভেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তিনি উপজেলার নাজিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের তাজ ফকির বাড়ীর অসহায় বিএনপি কর্মী এনামকে দেখতে গিয়ে তার জরাজীর্ণ বসতঘরটি পুনঃনির্মাণের উদ্যোগ নেন। গত কয়েকদিন আগে অসহায় এনামের জরাজীর্ণ ঘরটির পুনঃনির্মাণকাজ সম্পন্ন হয়।
মঙ্গলবার(২৩’শে মার্চ) বিকালে ভার্চুয়ালী নবনির্মিত সেমিপাকা বসতঘর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অসহায় দলীয় কর্মীকে ঘর দেওয়ার যে উদ্যোগ এবং বাস্তবায়ন ফটিকছড়িতে হয়েছে; তা একটি বিরল দৃষ্টান্ত৷ এটি দলের জন্য একটি মাইলফলক হিসেবে থাকবে। কাগজে-কলমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব মুছে দেওয়ার সরকারের যে চক্রান্ত, তা কখনো বাস্তবায়ন হবেনা। জিয়াউর রহমান বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে রয়ে যাবে। এটিই তার প্রমাণ।’ এ সময় শেখ হাসিনাকে স্বৈরাচারী উল্লেখ করে আওয়ামী লীগ সরকারের পতনে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে দুর্বার আন্দোলন গড়ে তুলার আহŸান জানান আমীর খসরু।
ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার আলমগীর’র সভাপতিত্বে ঘর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় ফটিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন শাহীন, নাজিরহাট পৌর বিএনপি নেতা নাছির উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মুনছুর আলম চৌধুরী, সহ সভাপতি আজম খান, উত্তর জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিঞা মোশারফুল আনোয়ার মশু, যুবদল নেতা কাউন্সিলর গাজী আমান উল্লাহ, মীর আজিজ, উপজেলা যুবদল নেতা হান্নান চৌধুরী, আহমদ রশিদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মঈন উদ্দিন মেসি, নাজিরহাট পৌর ছাত্রদলের আহবায়ক আবু বক্কর চৌধুরী মঈন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মঞ্জু, আরমান, মনসুরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফটিকছড়ি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























