মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দরিদ্র ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু-বিএনএফ শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচী আওতায় সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে মেধা ভিত্তিক শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সুবাহ আমঝুপি কেন্দ্রীয় কার্যালয়ে ১২ তম উপবৃত্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধা ভিত্তিক ৩৫ জন ছাত্র ছাত্রীর মাঝে উপবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম। শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।

উপবৃত্তি বিতরন অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান,মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি রুহুল কুদ্দুস টিটো, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মখলেচুর রহমান খোকন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী প্রজন্মকে শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করলে হবে না অবশ্যই দেশের ইতিহাস কৃষ্টি সংস্কৃতি প্রতিবেশ পরিবেশ রাষ্ট্রীয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্ম জীবনি পড়তে হবে। জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে শিক্ষার পাশাপাশি সামাজিক সার্বিক জ্ঞান অর্জন করতে হবে পড়ার মাধ্যমে। শুধু শিক্ষায় নয় দিক্ষা ও নিতে হবে এবং নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে