নোমান চৌধুরী,চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি।। ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে মাস্ক বিহীনদের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১’টার দিকে উপজেলা সদরে করোনার প্রার্দুভাব বিস্তার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করার দায়ে ১৫’জনকে বিধি মোতাবেক ১০০ টাকা করে অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও পথচারী ও স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস বলেন, দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনার আলোকে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চরফ্যাশন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে