নোমান চোধুরী,চরফ্যাশন ভোলা প্রতিনিধি।। শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ত্বরান্বিতকরণ( এপিসি) প্রকল্প শিশু বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের  সাথে শিশু আইন এবং বাল্য বিবাহ নিরোধ আইন বিষয়ক পরিচিতি সভা আজ ২২ মার্চ সকাল সাড়ে ১০ টায় স্থানীয় কোষ্ট ফাউন্ডেশন,  চরফ্যাসন ব্যবস্থপনা ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

বাস্তবায়নে ছিলেন কোষ্ট ফাউন্ডেশন এবং  সহযোগিতায় ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন  বলেন, বাল্য বিবাহ বন্ধে  সকল ধরনের ব্যবস্থা নিবেন। সাংবাদিকদের সহযোগীতায় শিশু বিবাহ বন্ধে সহায়ক হবে। তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন  বলেন, শিশু বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অপরসীম। ইভটিজিং এর কারনে বাল্য বিবাহ বাড়ছে। তাই প্রশাসনকে আরো কঠোর হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সহ সভাপতি এম আবু সিদ্দিক,ইয়াছিন আরাফাত,যুগান্তর প্রতিনিধি আমির হোসেন, ইউরো বাংলা টাইমস এর  প্রতিনিধি জামাল মোল্লা, চ্যানেল ২৪ এর ভোলা জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, সমকাল প্রতিনিধি নোমান সিকদার, যায়যায়দিন প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার,কালেরকন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার প্রমুখ।

চরফ্যাশন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে