করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে ময়মনসিংহের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে বেড়াতে আসা পর্যটকদের মাঝে ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। পাশাপাশি হ্যান্ড মাইকের দ্বারা মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন শ্লোগান প্রচার করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান উপস্থিত থেকে এই মাস্ক বিতরণ ও মাইকিং করে গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

সোমবার সকাল ১০’টা থেকে সন্ধা ৬’টা পর্যন্ত শশীলজ এবং জয়নুল আবেদীন পার্কে ট্যুরিস্ট পুলিশের এই সচেতনতামূলক কার্যক্রম চলে। ‘মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে অগ্রাধিকার দিয়ে শশীলজ এবং জয়নুল আবেদীন পার্কে ঘুরতে আসা পর্যটকদের সচেতন করছে ট্যুরিস্ট পুলিশ।

ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, সারাদেশে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়ের নির্দেশনায় মাস্ক পরিধান বৃদ্ধির জন্য ২১’শে মার্চ ২০২১ হতে এই জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। শশী লজ ও জয়নুল আবেদীন পার্কে আগত পর্যটকদের নিরাপত্তা বিধান, প্রাকৃতিক পরিবেশ সম্মুন্নত রাখা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ কর্তৃক নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত আছে। মাস্ক বিতরণ ও গণসচেতনতামূলক মাইকিং কর্মসূচী আগামী দিনগুলোতেও চলমান থাকবে।

ময়মনসিংহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে