জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদাতা।। ঝিনাইদহে নারী ও কণ্যা শিশুর সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের এইড কমপ্লেক্স মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প।

শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র প্রকল্প সমন্বয়কারী খ.আশরাফুন্নাহার আশা, প্রকল্প সহায়ক আয়াতুল্লাহ, মাঠ সহায়ক মামুনুর রশীদ, আসমা পারভীন ও পারভীন আক্তার।

আলোচনা সভা শেষে সংবাদকর্মীদের অংশগ্রহণের নারী ও কণ্যা শিশুর সহিংসতা প্রতিরোধে করনীয় নানা বিষয়ে মতামত গ্রহণ করা হয়। অনুষ্ঠানের আয়োজক, খ.আশরাফুন্নাহার আশা জানান, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প চলতি বছর শেষ হচ্ছে। এ প্রকল্প শেষ হওয়ার পর জেন্ডার ভিত্তিক সহিংতা যেন বন্ধ থাকে সেজন্য সাংবাদিকদের করনীয় নানা মতামত গ্রহণ করা হয়।

ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে