জেলার শেরপুরে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ৬ জন যাত্রী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁদেরকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার দিনগত রাত অনুমান ২টায় উপজেলার শেরপুর উপজেলার দশমাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশের দশ মাইল ক্যাম্পের ইনচার্জ বানিউল আলম আনাম জানান, ঢাকাগামী নাবিল পরিবহনের (ঢাকা (ঢাকা মেট্রো ব-১৪-৫৫২২) যাত্রীবাহী একটি বাস মহাসড়কের দশ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সৃষ্টি পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৬১৪৪) নামের যাত্রীবাহী আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে সৃষ্টি পরিবহনের বাস চালক নীলফামারি ডিমলার রওশন হাবিব (৪৫) একই জেলার বাসযাত্রী মো. মাসুদ ঘটনাস্থলে মারা যায়।

আহত ৭ জনকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসধীন অবস্থায় ডিমলা থানার রইচ উদ্দিনের ছেলে বাবুল (৫০) মারা যায়। মৃত ব্যাক্তিদের লাশ শজিমেক হাসপালের মর্গে আছে। গুরুতর আহত ৬ বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধিন আছে। বানিউল আলম আনাম জানান, বাস দু’টি জব্দ করে হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। এব্যাপারে মামলা হবে বলে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে