জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ।। ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদা ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে র্যালী নিয়ে জড়ো হয় সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠন। সকাল ৮’টায় রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করে। এরপর পুলিশ বিভাগ ও মুক্তিযোদ্ধা সংসদ পুষ্পমাল্য অর্পণ করে। পরে একে একে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ফুল দিয়ে জাতির পিতাকে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা আর ভালবাসার ফুলে ফুলে ছেয়ে যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি।
এছাড়া বিভিন্ন সংগঠন শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি ও গনগ্রন্থাগার চত্বরে দিনব্যপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। কেন্দ্রীয় শহীদ মিনারেও নানা রকমের অনুষ্ঠান চলতে থাকে। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিবসটি পালন করতে সারা জেলায় বিস্তারিত কর্মসুচি গ্রহন করে। শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা।

ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























