রিফাত ইসলাম বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। বাংলাদেশে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অবস্থান দেশের শীর্ষস্থানে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) সম্প্রতি প্রকাশ করা ৪৬ তম বার্ষিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। উক্ত প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৮০৪ জন। বর্তমানে এই সংখ্যা মাত্র ৪৮২ এসে দাঁড়িয়েছে, এর মধ্যে বশেমুরবিপ্রবিতে আছেন ২২১ জন।

বশেমুরবিপ্রবিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির দ্বায়িত্বে থাকা শিক্ষক ড. দেবব্রত পাল আমাদের বলেন, “২০১৮ সাল থেকে বিদেশি শিক্ষার্থী ভর্তি হওয়া শুরু করেছে। ২০১৯ সালেও ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করেছি আমরা। এদের মধ্যে সোমালিয়া ও নেপালের শিক্ষার্থীর সংখ্যা বেশি।” দেশে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও বিদেশি শিক্ষার্থী কম থাকার কারণ হিসেবে সংশ্লিষ্টরা মনে করছেন, গবেষণার সুযোগ সুবিধা কম, বিদেশি শিক্ষার্থীদের জন্য উপযুক্ত থাকার পরিবেশ নেই ও অপ্রতুল স্কলারশিপ ব্যবস্থা।

এদিকে আসন সংখ্যার দিক দিয়েও বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের চতুর্থ বৃহত্তম স্থানে জায়গা করে নিয়েছে। মাত্র ৫টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় ৯টি অনুষদের অধীনে ৩৪ টি বিভাগ এবং ৩টি ইনস্টিউট বিদ্যমান।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে