বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ পরীক্ষার হল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে সোমবার(১৫’ই মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ পরীক্ষার হল নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান-এর জন্ম শতবর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে এই হলটি নির্মাণ কাজের সুচনা করা হলো। নির্মাণ শেষে এই হলটি শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা গ্রহণের জন্যে একটি আধুনিক স্থানে পরিণত হবে। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এই কাজটির জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর কলিমউল্লাহ।
উদ্বোধনের সময় বিশ^বিদ্যালয়ের সম্মানীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, সম্মানীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমান প্রধান, সহকারী প্রক্টর মোঃ মাসুদ-উল-হাসান, ভিসি মহোদয়ের একান্ত সচিব (অতিরিক্ত রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন (নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব), সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ শরীফ হোসাইন পাটোয়ারী, কমলেশ চন্দ্র সরকার, মোঃ শাহরিয়ার আকিফ, প্রো-ভিসি মহোদয়ের একান্ত সচিব (সহকারী রেজিস্ট্রার) এস.এইচ.এম ইকবাল, ট্রেজারার দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোঃ খায়রুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফুল ইসলাম, সহকারী নিরাপত্তা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























