জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার রাতে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামে দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। ওই শিশুর নানি জেলা সদর হাসপাতালে জানায়, ‘ বাবার সাথে শিশুটির মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়৷ বিবাহ বিচ্ছেদের পর শিশুটির মা অন্যত্র বিয়ে করে স্বামীর বাড়িতে চলে যায়। শিশুটি ও তার এক ছোট ভাইকে নানা-নানি লালন-পালন করে আসছিলেন। ৷ রোববার দুপুরের দিকে শিশুটি বাড়িতে খেলা করছিল। দুপুর দেড়টার দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার নানি বিভিন্ন স্থানে খুঁজাখুজি করেও তাকে খুঁজে পাচ্ছিল না। পরে তাদের বাড়ির পাশে একটি ঘরে শিশুটির চিৎকার শুনতে পান তার নানী,পরে তার নানি ওই ঘরে ডুকে দেখেন সে নগ্ন হয়ে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। এই সুযোগে মনির নামের এক যুবক সেই ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়।

অভিযুক্ত মনির (৩০) ওই এলাকার কাদির মিয়ার ছেলে ও পেশায় রিকশা চালক’। তিনি আরও জানান, ‘বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা একেকজন একেক মত দেন। পরবর্তীতে রাতে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে হাসপাতালে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়’। এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান,’ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে’।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে