কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মকর্তাদের নিয়ে ‘Good Governance and Ethics’ শীর্ষক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সোমবার (১৫’ই মার্চ) সকাল ৯টায় কুবি ভার্চুয়াল ক্লাস রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিআইএম এর সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর এম আমিনুর ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)’র পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণ মানেই দক্ষতা অর্জন। প্রশিক্ষনের কোন বিকল্প নেই। প্রশিক্ষণ ছাড়া কর্মের দক্ষতা বৃদ্ধি পায় না। আমরা প্রশিক্ষণের মাধ্যমেই যোগ্যতা অর্জন করেছি। আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা প্রকৃত জ্ঞান আহরন করবেন বলে আমি বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য দক্ষ প্রোডাক্ট তৈরী করা। এখানে প্রোডাক্ট হলো আমাদের শিক্ষার্থীরা। আপনাদের প্রত্যক্ষ সেবা প্রদানের মাধ্যমে দক্ষ শিক্ষার্থীরা দেশ সেবায় নিয়োজিত করতে পারবে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন দেখে আমি মুগ্ধ। সামনে আপনাদের জন্য সুদিন অপেক্ষা করছে। আপনারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সর্বাতœক সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, উপাচার্য মহোদয়ের আন্তরিকতা, প্রচেষ্টা ও নিষ্ঠায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশন মিশনকে লক্ষ্য রেখে উপাচার্য মহোদয়ের নির্দেশনায় আইকিউএসি ট্রেনিং প্রোগ্রাম করে যাচ্ছে যা প্রশংসনীয় উদ্যোগ। আপনারা যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, তারা মনোযোগ দিয়ে রিসোর্স পারসনের বক্তব্য শুণবেন। মাননীয় উপাচার্যের নেতৃত্বে আপনাদের সুষ্ঠু কর্মের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসি’র পরিচালক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে