আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। আগামী ১৭’ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে দিনটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিসভা এবং বিভিন্ন উপ-কমিটির সভা ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় বলেছেন ঐদিন সূর্যোদয়ের সাথেসাথে বিভিন্ন সরকারী, বেসরকারী, আধাসরকারী ও স্বায়ত্ত¡শাসিত প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হবে। একই সময় তোপধ্বনি দেয়া হবে। সকাল ৯টায় ’এটিম’ মাঠে নির্মিত অস্থায়ী বেদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।

জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারী, বেসরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত দপ্তরসমূহ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন। প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর পরই সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। বিকাল চারটা থেকে এটিম মাঠে ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত জাতীয় অনুষ্ঠানমালা প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় সরাসরি প্রদর্শন করা হবে। গৃহিত কর্মসূচীতে সন্ধ্যায় সকল সরকারী বেসরকারী আধাসরকারী স্বায়ত্ত¡শাসিত ভবনসমূহে আলোকসজ্জা এবং রাত ৮টায় আতশবাজি এবং রঙিন ফানুস উড়ানো অন্তর্ভুক্ত রয়েছে।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে