নোমান চৌধুরী চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি।। আসন্ন চরফ্যাশন উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের স্থানীয় এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ৫ ইউনিয়নের ৫জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা পেতে দৌড়ঝাপ করেছেন প্রায় ২’ডজন প্রার্থী। তাদের ভিতর থেকে বাছাই করে এই ৫জনকে নৌকার মাঝি হিসেবে নিশ্চিত করেছেন। নৌকার প্রতিক যারা পেয়েছেন তাদের নাম তালিকা প্রকাশ করছি। ১ম ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরফ্যাশনে আওয়ামীলীগে মনোনয়ন পেয়েছেন চর মাদ্রাজ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই, এওয়াজপুরে সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান খোকন, হাজারীগঞ্জে সেলিম হাওলাদার এবং কলমীতে সাবেক চেয়ারম্যান কাউছার মাষ্টার ও জাহানপুরে নাজিম উদ্দিন। প্রকাশ,আগামী ১১’ই এপ্রিল প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

চরফ্যাশন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে