
আব্দুল্লাহ আল মামুন, সিরাজগঞ্জ।। সিরাজগঞ্জে মটরসাইকেলের শোরুমের তালা ভেঙ্গে ৩ মটরসাইকেল চুরি। রবিবার(১৪’ই মার্চ) রাতে সিরাজগঞ্জে সদর উপজেলা সয়া ধানগড়া কাজীপুর মোড় সংলগ্ন মহিম মটরস্ দোকানে চুরির ঘটনাটি ঘটে।
দোকানের মালিক শফিকুল ইসলাম জানায় ১৩ তারিখ শনিবার রাত ৯.০০ ঘটিকার সময় দোকান বন্ধ করে বাসায় যাই সকালে দোকান খুলতে এসে দেখি আমার দোকানে তালা ভেঙ্গে এপাচি-RTR,DISCOVER 125,Discover 110 তিনটি গাড়ি নেই, আমার ক্যাশের ডয়ার ভাঙ্গা সকল কাগজ পত্র এলোমলো । উক্ত গাড়ি ও কাগজ দেখতে না পেয়ে সিরাজগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়ে আসি। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলটি পরিদর্শন করে অপারেশন ওসি ইন্সপেক্টর রবিউল জানায় আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই ঘটনার সত্যতা রয়েছে এবং মামলার প্রস্তুতিও গ্রহন করা হয়েছে।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























