জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। আশুগঞ্জে বীরমুক্তিযোদ্বা ও জাতীয় পার্টি আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি  জহিরুল হক মাষ্টারের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন আশুগঞ্জ ও সরাইল উপজেলার সাবেক সাংসদ এডভোকেট জিয়াউল হক মৃধা।

আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব খন্দকার কবিরউদ্দিনের সভাপতিত্বে  উক্ত শোক ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোাঃ হানিফ মুন্সি।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ মারাজ সিকদার (মেরাজ সিকদার),আলী আজম,বিল্লাল হোসেন, আব্দুর রহমান  আবদুল্লাহ, আজাদুর রহমান স্বপন, ইউপি সদস্য হেলাল মোল্লা ছাড়া ও উপজেলা ও ইউনিয়ন  জাতীয় পার্টির  নেতৃবৃন্দ।

অনুষ্ঠান  সঞ্চালনায়  ছিলেন জাতীয় পার্টি আশুগঞ্জ উপজেলা শাখার যুব-সংহতির সভাপতি রাসেল। অনুষ্ঠান  শেষে উপস্থিত  সবার মাঝে তবারুক বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে