জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ(৩য় পর্যায়)প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, ফলক উন্মোচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন।

মুক্তিযোদ্বা কমপ্লেক্স ভবনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোঃ তারেক,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দারসহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে