প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়া নাগরিক কমিটির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে নাগরিক কমিটির সাধারন সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহার নেতৃত্বে কুষ্টিয়া সার্কিট হাউজ থেকে একটি র‌্যালী বের হয়ে কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে।

পুস্পস্তবক অর্পণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সহ-সভাপতি হালিমুজ্জামান, কোষাধক্ষ্য রবিউল ইসলাম, কার্যকরী পরিষদের সদস্য শাহনেওয়াজ আনসারী মনজু, এসএম কাদেরী শাকিল, বিশ্বজিত সাহা সন্টু, ড.আমানুর আমান, আসমা আহমেদ মিরু, কাজী সামসুন্নাহার আলো, সাধারণ সদস্য ডা: জুলফিকার হায়দার, বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান নান্টু, এ্যাডভোকেট মনজুরী বেগম প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষার অধিকার রক্ষায় আত্মাৎসর্গকারী বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে শহীদ মিনারের পাদদেশে সংগঠনের পক্ষ থেকে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে