জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। আশুগঞ্জে দৈনিক একুশে আলো প্রত্রিকার প্রকাশনার ২০’বছর উপলক্ষে জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় হাজ্বী অলফত আলী মার্কেটে একুশে আলো কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোাঃ হানিফ মুন্সি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাভেদ মাহমুদ, আশুগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, সম্বন্নিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সাবেক সম্পাদক আলমগীর কবির,,আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন, সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সম্পাদক আল-মামুন,কেন্দ্রীয় বি,এন,পি নেতা শেখ মোঃ শামীম,আশুগঞ্জ উপজেলা বি এন পির সাবেক সাধারন সম্পাদক শাহজাহান সিরাজ, উপজেলা বি,এন,পির সাবেক সহসভাপতি হাজ্বী মোঃ সাদেকুর রহমান,যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মুন্সী, আশুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আতাউর রহমান কবির,যুবলীগ নেতা আলহাজ্ব বাকের আহমেদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন ছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক একুশে আলো প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মোহাম্মদ নাহিয়ান।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























