ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। ২১’ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক প্রয়াত ডা. ছৈয়দুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। শুক্রবার(১৯’ই ফেব্রয়ারি) সন্ধ্যায় পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ শাইরাপাড়ায় স্মৃতি সংসদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সরোয়ার আলমগীর।প্রধান আলোচক ছিলেন ডা. ছৈয়দুর রহমান স্মৃতি সংদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি নেতা মুহাম্মদ এমরান হোসেন।
সাবেক কাউন্সিলর শামসুল আলম মেম্বারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- পৌর কাউন্সিলর আবু তৈয়ব,ফটিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক নাজিম উদ্দিন শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম বি.এ নাজিরহাট পৌরসভা বিএনপি নেতা নাসির উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মাসুদ সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা যুবদল নেতা মুনসুর আলম চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবক জয়নাল আবেদীন চৌধুরী দিদার, জাফর আলম চৌধুরী, শাখাওয়াত হোসেন বাচ্চু, দিদারুল আলম সওদাগর, টিপু সুলতান ও ব্যবসায়ী আমান উল্লাহ।
মুহাম্মদ রাসেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা মোশাররফুল আনোয়ার চৌধুরী অভি, উপজেলা য্ধুসঢ়;বদল নেতা আহমদ রশিদ চৌধুরী, বেলাল বিন ন‚র, ইয়াকুব শহিদ, মুহাম্মদ মামুন, উপজেলা ছাত্রদলের আহŸায়ক মহিউদ্দীন মেসি, ব্যবসায়ী নাজিম উদ্দিন, রেমিট্যান্স যোদ্ধা মুহাম্মদ লোকমান, নাছির উদ্দিন, মুহাম্মদ রফিক উদ্দিন নাসির উদ্দিন, জমির উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়। এতে সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।
ফটিকছড়ি(চট্টগ্রাম)নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























