আব্দুৃর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৩’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা কমিটির উদ্যোগে শনিবার(২০’শে ফেব্রুয়ারি) পালন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান।
সকালে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বানিজ্য মন্ত্রী আব্দুল জলিল ও শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন করেন সংগঠনের সদস্যরা। এবং সকল শহীদদের স্বরনে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুল মালেক, সাংগঠনিক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক আহবায়ক শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নওগাঁ জেলা শাখার বিভাস মজুমদার গোপাল, যুগ্ম আহবায়ক রোকনুদ্দৌলা, সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক লীগ এ্যাড ওমর ফারুক সুমন, মহিলা আওয়ামীলীগ সভাপতি পারভিন আক্তার, সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগ সাব্বির রহমান রেজভী প্রমূখ।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























