ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৫০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপাচার্যের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান’সহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। সভা চলাকালে সিন্ডিকেট সদস্য শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আফতাব উদ্দিন প্রামাণিক ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফারুক আহম্মেদ ভার্চুয়াল্লী সভায় যোগদেন। সভায় রেজিস্ট্রার(ভারঃ) ও সিন্ডিকেট সচিব মু. আতাউর রহমান সাচিবিক দায়িত্ব পালন করেন।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে