আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের তাড়াশে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট’সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২’র সদস্যরা।

আজ শুক্রবার(১৯’শে ফেব্রুয়ারী) দুপুরে র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার(মিডিয়া অফিসার)মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, তাড়াশ উপজেলার জন্তিহার গ্রামের আয়নাল শেখের ছেলে ছামিদুল শেখ (৪২) ও তার স্ত্রী মোছা: আনোয়ারা (৩৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে ভোর রাত্রে র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল জেলার তাড়াশ উপজেলার জন্তিহার গ্রামে মাদক কারবারীর বাড়ীতে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। এছাড়া মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৩ হাজার ৪শত টাকা ও ১ টি মোবাইল জব্দ করা হয়। এঘটনায় তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর। র‌্যাব-১২ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে