ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকান্ডে ৪’টি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সমিতিরহাট উত্তর নিশ্চিন্তাপুর আজম তালুকদার বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ণন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাড়ীর আমিনুল হক, মুজিবুল হক, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ সরওয়ারের ঘরসহ মোট চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পার্শ্ববর্তী আরো ৩টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

এদিকে, অগ্নিকান্ডে খবর পেয়ে পরদিন বুধবার সকালে শহর থেকে ছুটে এসে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন সমিতিরহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক হারুনুর রশীদ ইমন। এ সময় তিনি তাদেরকে খাদ্য, বস্ত্রসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন। অতি শীঘ্রই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের গৃহ পুনঃনির্মাণে সার্বিক সহায়তার আশ্বাস দেন ইউপি চেয়ারম্যান।

ফটিকছড়ি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে