ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা ৭ নং ওয়ার্ড আওয়ামী’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিনাম‚ল্যে চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে গরীব-দুঃস্থদের চিকিৎসা সেবা প্রদান, ফ্রি বøাড গ্রæপিং,শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মস‚চি পালিত হয়েছে। মঙ্গলবার (১৬’ই ফেব্রয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত বাবুনগর উচ্চ বিদ্যালয় (বোর্ড স্কুল) প্রাঙ্গণে অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে এলাকার কয়েকশ মানুষ বিনামূল্য বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ এবং বøাড গ্রæপ নির্ণয় করেন। দুপুরে এলাকার শতাধিক গরীব-দুঃস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতে পিকনিকের আয়োজন করা হয়। পরে দেশের নামীদামী শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাজিরহাট পৌরসভা যুবলীগের যুগ্ম-আহŸায়ক মুহাম্মদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এসব কর্মস‚চীতে সাবেক উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান শোয়েব আল সালেহীন, লেলাং ইউপি চেয়ারম্যান সারোয়ার উদ্দিন চৌধুরী শাহীন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ফটিকছড়ি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























