ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়িতে ৩ টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ১৭’ই ফেব্রয়ারি বুধবার সকাল থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার নাজিরহাট পৌরসভা এলাকার হালদা ব্রিকস (এইচ বি), হারুয়ালছড়ি ইউনিয়নের জারিয়া ব্রিকস(জে বি) ও পাইন্দং ইউনিয়নের গ্রামীণ ব্রিকস (জি বি) বুল্ডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। বিজিবি, র্যব ও পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
অভিযান চলাকালে পাইন্দং ইউনিয়নের গ্রামীণ ব্রিকসের মালিকানা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় ইটভাটাটির শেয়ার হোল্ডার নুরুল আজমকে আটক করা হয়। পরে বিকালের দিকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ১৮ ফেব্রæয়ারি মধ্যে চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশ রয়েছে। আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে এ নিদের্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
আজ ফটিকছড়িতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রামের ১৫টি উপজেলায় এ অভিযান পরিচালিত হবে।
ফটিকছড়ি(চট্টগ্রাম)নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























