এইচ এম অলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ মো. মাসুদ রানা(৩৮) ও মোছা. সুখী(২৭) স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিন র‌্যাব-১২ সদস্যরা। বুধবার(১৭’ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার সিংহগাতী গ্রামের মৃত আবু তাহের মোল্লার ছেলে মো. মাসুদ রানা ও তার স্ত্রী মোছা. সুখী। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল জেলার উল্লাপাড়া থানাধীন সিংহগাতী গ্রামে মাসুদ রানার ঘড় তল্লাশী চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীর বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে