ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে গত ছয়মাসে স্কুল ও কলেজের ভবন নির্মাণ, বিদ্যুৎ লাইন সম্প্রসারণ’সহ গ্রামীণ অবকাঠামো খাতে প্রায় ৫০’কোটি ব্যয়ে ৩০’টিরও বেশী উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। মঙ্গলবার(১৬’ই ফেব্রয়ারি) সরকারী এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন ফটিকছড়ি নির্বাচিত সাংসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নজিবুল বশর মাইজভান্ডারী বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এ উন্নয়নের সুফল ভোগ করছে।
আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার, মুজিববর্ষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভুমি ও গৃহহীনদের আশ্রয় প্রদানের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে হাজারো গৃহহীন নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা। ফটিকছড়ির কোন মানুষ যাতে গৃহহীন না থাকে, সে জন্য আমি মুজিব বর্ষে ফটিকছড়িতে ২২’হাজার ভুমি ও গৃহহীন পরিবারে ঘর দিতে চাই। বিষয়টি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক সহায়তা কামনা করেন সাংসদ মাইজভান্ডারী।
ইউপি চেয়ারম্যান জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী, ভ‚জপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ, উপজেলা প্রকৌশলী এস.এম হেদায়েত হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন, হেঁয়াকো বনানী হলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম শিপন, দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউল হক, মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা তরিকত ফেডারেশন নেতা আলমগীর আলম, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী ও সাংবাদিক নেতা বিশ্বজিৎ রাহা।
যুবনেতা ইয়াকুব বাদশাহ্’র সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইসমাইল মজুমদার, কাজী সেলিম উল্লাহ, শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুল বারেক, দাঁতমারা ইউনিয়ন যুবলীগ নেতা কামাল, ছাত্রলীগ নেতা খালেদ মাহমুদ সুজন প্রমুখ।
ফটিকছড়ি(চট্টগ্রাম)নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























