নোমান চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি।। জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশন  উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা  কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

আজ মঙ্গলবার(১৬ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত  ঢালচর সংলগ্ন  নদীতে  অভিযান চালিয়ে ৯ জেলে, ১হাজার মিটার মশারির জাল  ১টি  ট্রলারসহ ২৫ লক্ষ ফাইশা মাছের পোনা   আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আদেশে আটককৃত  ৯ জেলেকে দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয় , ২৫ লক্ষ ফাইশা মাছের পোনা চর কচ্ছপিয়া কোষ্ট গার্ডের  অফিসের সামনে খালে অবমুক্ত করেন। ১’হাজার মিটার মশারির জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। উপজেলা মৎস্য অফিসার আলী আহম্মদ ও মোঃ ফোরকান এসময় উপস্থিত ছিলেন। এবং ট্রলারটি মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে বলে বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খান  এ তথ্য নিশ্চিত করেছেন।

চরফ্যাশন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে