জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের সূচীউড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে শাড়ি,লুঙ্গীসহ ত্রান সামগ্রী বিতরণ করেছেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপির নিদের্শক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারের সাথে যুবলীগের নেতৃবৃন্দ কথা বলেন ও তাদের খোঁজখবর নেন এবং শাড়ি, লঙ্গীসহ চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ’সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা যুবলীগ নেতা রায়হান আলী ভুইয়া,ভানু চন্দ্র দেব, মহিদুজ্জামান টিটু,বকুল চৌধুরী, ফয়েজ আহমেদ,জানে আলম সায়েম ভুইয়া,দুলন খাঁন,নজরুল ইসলাম ভুইয়া,সৈয়দ মোজাম্মেল,জহিরুল ইসলাম দরছ মেম্বার,অসিত দাস,জুনায়েদ আহম্মেদ বকুল,আবদুল মোছাব্বির,সাহারা বেগম,আবদুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,সোমবার সকালে সূচীউড়া গ্রামে বৈদ্যুতিক শর্টর্সার্কিট থেকে অগ্নিকান্ডে তিন কৃষকের ৪টি ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে