জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। আশুগঞ্জে হযরত মাওলানা উমেদ আলী শাহ(রহঃ)এর ৩৯’তম রুহানী ফায়েজ হাছেল উপলক্ষে বার্ষিক ঐতিহাসিক ওয়াজ ও ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া উমেদ আলী শাহ(রহঃ) দাখিল মাদ্রাসা,হাফিজিয়া ও নূরানীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ মিজানূর রহমান পীর সাহেব এর খানকায়ে শফিইয়া দরবার শরীফের উদ্যোগে খোলাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে সোমবার বাদ আছর হাজ্বি আল-আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার আন্তর্জাতিক খ্যাতিসপ্পন্ন বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কন্ঠের অধিকারী হযরত মাওলানা মোঃ জহিরুল ইসলাম ফরিদি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা গোলাম কিবরিয়া বড়াইলী,আলহাজ্ব হযরত মাওলানা মোবারক উল্লাহ আজাদী যুক্তিবাদী,আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ। অন্যান্যদের মাঝে ওয়াজ নসিহত করেন হযরত মাওলানা মোঃ এমদাদুল হক(ভৈরব),হযরত মাওঃ ইসমাঈল হোসেন হামিদী সাহেব(নাসিরনগর),হযরত মাওঃ আবু নাসির সাহেব (আশুগঞ্জ), হযরত মাওলানা হাফেজ মোঃ ছানাউল্লাহ-আশুগঞ্জ, আলহাজ্ব মাওঃ জহিরুল হক সাহেব-আশুগঞ্জ, আলহাজ্ব মাওঃ আজিজুর রহমান আল-ক্বাদরী সাহেব (নবীনগর), হযরত মাওলানা মনিরুজ্জামান হানাফী সাহেব-আশুগঞ্জ এবং হযরত মাওলানা আব্দুস ছাত্তার-আশুগঞ্জ।
উক্ত ওয়াজ মাহফিলে পরিচালনায় ছিলেন হযরত মাওলানা মোঃ মহিউদ্দিন সাহেব(সহকারী সুপার,খোলাপাড়া উমেদ আলী শাহ দাখিল মাদ্রাসা)। অত্র মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন পীরজাদা মাওলানা মোঃ মিজানূর রহমান,পীরজাদা মোঃ মিনহাজ উদ্দিন (শফিইয়া দরবার শরীফ)। মোঃ হাসান মোল্লা,মোঃ সৈয়দ জামান তালুকদার,মোঃ মনির হোসেন মোল্লা,মোঃ হাবিবুল্লাহ মেম্বার, ইব্রাহিম মোল্লা,ফিরোজ মেম্বার ও মোঃ মনির।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























