ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে ভুমি ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ভুমি ও ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৫’ই ফেব্রয়ারি) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দকৃত ভ‚মিতে নির্মিত ২৬টি বসতঘর এলাকার ভ‚মি ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেন স্থানীয় সাংসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। পরে ইউনিয়নে বাস্তবায়িত বেশ কয়েকটি সরকারী উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন সাংসদ।
ইউপি চেয়ারম্যান একেএম সারোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে এবং ইউপি সদস্য আনোযারুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী, সহকারী কমিশনার (ভ‚মি) জিসান বিন মাজেদ, ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, প্রকৌশলী হেদায়েত হোসেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী, পেশাজীবী, সাংবাদিক নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ফটিকছড়ি(চট্টগ্রাম)নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























