এম,নোমান চৌধুরী,চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি।। চরফ্যাসনে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রান তহবিল বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্রতা বিমোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগন তার পাশে আছে বলেই উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলার নজরুল নগরে দূস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি জ্যাকব আরো বলেন, আওয়ামীলীগ রাস্ট্রীয়ভাবে ক্ষমতায় আসলে দেশের জনগনের স্বার্থে ও কল্যাণে কাজ করে। অতি- সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে ভূমিহীন ও অসহায় মানুষকে প্রায় ৬৯ হাজার সেমি-পাকা ঘর প্রদানের মাধ্যমে বিশ্বে এক অনন্য নজীর স্হাপন করেছেন। আমরা একসময় পরাধীন ছিলাম, বঙ্গবন্ধু না হলে এই দেশ স্বাধীন হতোন। আওয়ামীলীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।

জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দারিদ্রতা কমিয়ে মানুষের জীবনমানের ক্রমাগত উন্নতি করে করোনার মধ্যেও উন্নয়নশীল দেশের পথে যাত্রা শুরু করেছেন। এই সময় চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, অধ্যক্ষ আহম্মদ উল্যাহ, যুন্ম সম্পাদক মো. হোসেন মিয়া, দপ্তর সম্পাদক সোলাইমান ভূইয়া প্রমুখ।

চরফ্যাশন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে