মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরের গাংনীতে কিশোরের ডাক এর উদ্যোগ স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। দুপুরে গাংনী চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এতিম শিশুদের জন্য স্কুল ব্যাগ ও শিক্ষা GC উপকরন বিতরন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরের ডাক । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরের ডাকের সভাপতি আব্দুল্লাহ আল নোমান।

শিক্ষাবার্তা.কমের সাব-এডিটর রফিকুল আলম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আরিফ হাসান, বিশিষ্ট সংগঠক ও শিক্ষক আবু সায়েম পল্টু, গাংনী মডেল মাদ্রাসার পরিচালক ওয়াজ করনী আল জামিল, আল মদিনা দাখিল মাদ্রাসার শিক্ষক বেলাল হোসাইন হাফেজ মাওলানা শাহ জামাল কিশোরের ডাক এর নীরব, প্রদীপ, শাওনসহ এতিমখানা ও মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কোনআন থেকে তেলাওয়াত করেন হুমায়ুন কবির। অতিথির বক্তব্যে জনাব আরিফ হাসান বলেন, কিশোরের ডাকের আজকের এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার নিজেরা ছাত্র হয়েও এতিম অসহায় ছাত্রদের জন্য পকেট খরচের টাকা বাঁচিয়ে ও সমাজের কিছু মানুষের সহযোগিতায় তাদের এই উদ্দোগ সমাজের জন্য ইতিবাচক কাজ হিসেবে স্বীকৃত হবে। সমাজের বিত্তবান ব্যবসায়ী, চাকুরীজীবি’সহ সবাইকে এতিম শিশুদের জন্য এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি সহ সকল অতিথি এ রকম ‌একটি মহৎ কাজে উপস্থিত হতে পারার জন্য কিশোরের ডাকের সদস্যদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, যে সাধারন না দ্বারা পরিচালিত কিশোরের ডাক এতিমখানা, মাদ্রাসা ও ‌বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সময় এ জাতীয় কার্যক্রম দীর্ঘদিন থেকে পরিচালনা করে আসছে।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে