জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাকজিল খলিফা কাজল। রোববার অনুষ্ঠিত আখাউড়া পৌরসভা নির্বাচনে তিনি নৌকা প্রতীকে ১৫ হাজার ১ শ’ ৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জয়নাল আবেদিন আব্দু পেয়েছেন মাত্র ৭৭৮ ভোট।

এছাড়া আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী নুরুল হক ভূঁইয়া নারিকেল প্রতীকে ৫৯৫ ভোট ও শফিকুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে ২১১ ভোট পেয়েছেন। এর আগে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহনের প্রথম দিকে কয়েক ঘন্টা শান্তিপূর্ণভাবে ভোট হলেও পরে কেন্দ্র দখল ও কারচুপিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে। এসময় অনিয়মের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দেন।

এদিকে নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১, ২, ৩ নং ওয়ার্ড থেকে নারগিস পারভীন, ৪, ৫, ৬ নং ওয়ার্ড থেকে মিলি আক্তার, ৭, ৮, ৯ নং ওয়ার্ড থেকে রেখা খানম। কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১ নং ওয়ার্ডে স্বপন মিয়া, ২ নং ওয়ার্ডে তাকদির খাদেম, ৩ নং ওয়ার্ডে এনাম খাদেম, ৪ নং ওয়ার্ডে ইমরান, ৫ নং ওয়ার্ডে শিপন হায়দার, ৬ নং ওয়ার্ডে সুজন মিয়া, ৭ নং ওয়ার্ডে শেখ ঈসান, ৮ নং ওয়ার্ডে বাবুল সর্দার ও ৯ নং ওয়ার্ডে বাহার মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে