জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহ কালীগঞ্জে এবার মহাসড়কে চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা- খুলনা মহাসড়কের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ অভিয়ানে যাত্রীবাহি গড়াই ও রপসা পরিবহন সহ ৯’টি যানবাহনে মামলা ও সাড়ে ১২’হাজার টাকা জরিমানা করা হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট সূবর্ণা রানী সাহা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান সহ থানার পুলিশ ফোস উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট সূবর্ণা রানী সাহা জানান,ইদানিং মহাসড়কে দূর্ঘটনা বেড়েই চোলেছে। পরিবহন চালকদের প্রতিযোগিতা মুলক বেপরোগা গতিতে যানচলাচলের মুল দূর্ঘটনার কারন। যানবাহন চলাচলে শৃংখলা ফিরিয়ে আনতে প্রশাসনের এ অভিজান অব্যাহত থাকবে।

ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে