রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুরে ব্যতিক্রমভাবে ভালোবাসা দিবস উদ্ধসঢ়;যাপন করেছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার দুপুরে গোলাহাট কবরস্থান ঈদগাহ মাঠে সংগঠনটি ৫০’জন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দিয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আজিম, সামিউল, রাজা, শাহজাদা, জীবন, সাজুসহ অন্যান্যরা। সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, শিশুদের আনন্দ ও উচ্ছাসই তাদের সর্বোচ্চ প্রাপ্তি। এইসব শিশুদের কখনই ব্যাগ কেনার সামর্থ্য ছিল না। আমরা শুধু উপহার দিয়ে শিশুদের সঙ্গে শিক্ষার বন্ধনকে দৃঢ় করেছি। এ ধরনের উদ্যোগ আমরা সবদিকে ছড়িয়ে
দেওয়ার চেষ্টা করব।

উল্লেখ্য, সংগঠনটি সময়ের উদ্ভাবনী ধারণা ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দিন বদলের চেষ্টায় নিরলস কাজ করে যাচ্ছে।

নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে