নিউজ ডেস্ক ।। টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে কুষ্টিয়া নাগরিক কমিটি। শনিবার ১৩’ই ফেব্রুয়ারি দুপুরে নব-গঠিত কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডাঃ এস এম মুসতানজিদ এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ সেলিম তোহা’র নেতৃত্বে কমিটির পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় নাগরিক কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে