প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। কুষ্টিয়ায় দেশের স্বনামধন্য জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও জেলা কমিটির সম্মেলন বুধবার অনুষ্ঠিত হয়েছে। উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ সহকারী মেডিক্যাল অফিসার সোহেল রানার সভাপতিত্বে এবং সহসভাপতি ও মাইক্রোল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশনের আজীবন সদস্য ও কুষ্টিয়া শাখার সভাপতি জনাব আবুল কালাম আজাদ, প্রধান বক্তা ছিলেন উৎসর্গ ফাউন্ডেশনের আজীবন সদস্য ও কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক ও সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক মোঃ মুহাইমিনুর রহমান পলল।
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক রাশেদুল করিম রনি, সাংগঠনিক সম্পাদক রাইছা আমান, সম্পাদক মণ্ডলীর সদস্য ওমর ফারুক, প্রীতম, রেজা, ইঞ্জিনিয়ার রেছান, জীবন আহম্মেদ সহ সংগঠনটির জেলা ও উপজেলা পর্যায়ের অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠকবৃন্দ।বিগত বছর গুলোতে সামাজিক সেবামূলক কার্যক্রমে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কার্যক্রম পরিচালনা করছে প্রবাসী বাঙালীদের সহযোগিতায়।
উৎসর্গ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকুর নির্দেশনায় সংগঠনটির চেয়ারম্যান জনাব ইমরুল কায়েসের নেতৃত্বে সমগ্র দেশের সকল জেলা ও বিশ্বের কয়েকটি দেশে উদযাপিত হচ্ছে উৎসর্গ ফাউন্ডেশন ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক কমিটির নেতৃত্বে সমগ্র দেশে একযোগে একটি বিনামূল্যে রক্তদান বিষয়ক মোবাইল এপস চালু করা হয়। যার মাধ্যমে সমগ্র দেশে স্বয়ংক্রিয় ভাবে রক্তদাতার সন্ধান পাওয়া যাবে এপসটির মাধ্যমে। একবার রক্ত প্রদানের পর ৩ মাস পর পুনরায় রক্ত প্রদানের উপযোগী রক্তদাতার সংকেত দিবে এপসটি। একই সাথে শারীরিক সক্ষমতার বিষয়টি নিশ্চিকরণ করা যাবে।
উল্লেখ্য, যে উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা এবং কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় শাখার বিনামূল্যে রক্তপরীক্ষা কর্মসূচি, মেডিক্যাল হেলথ ক্যাম্প ও করোনাকালীন সময়ে গণসচেতনতা বৃদ্ধি, পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রী বিতরণ সহ সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার নেতৃত্বে জেলা প্রশাসনের ইমারজেন্সি করোনা রেসপন্স টীনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছে এবং আগামীতেও কুষ্টিয়ার যেকোনো সংকট মোকাবেলায় স্বেচ্ছাসেবীদের অগ্রভাগে সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনায় অঙ্গীকারবদ্ধ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























