আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ এলাকা থেকে ১ হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকা থেকে ১ হাজার পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চর রান্ধনীবাড়ি এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে মোঃ শামীম হোসেন (৩৫), বেলকুচি উপজেলার চর মুকিমপুর এলাকার মৃত সোনাউল্লাহর ছেলে মনিরুল ইসলাম (৪২) ও তামাই উত্তরপাড়া এলাকার আব্দুল মজিদ প্রামানিকের ছেলে আব্দুল মোঃ আব্দুল মান্নান প্রামানিক (৩৫)।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট এলাকা থেকে ১’হাজার ইয়াবাসহ ৩’মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, আটককৃতদের আগামীকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























