সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বনগ্রাম দক্ষিণপাড়া গ্রাম এলাকা থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব ও পুলিশ সদস্যরা।
এ ঘটনায় এলাকাবাসির মধ্যে চরম আতংক বিরাজ করছে। বুধবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে ঘটনাস্থল থেকে ককটেল ও ৩১টি তলোয়ার উদ্ধার করা হয়। প্রত্যক্ষদশী ওই গ্রামের মজনু প্রামানিকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, আমি দুপুরে ক্ষেতে বেগুন তুলতে গিয়ে একটি হাড়ির মধ্যে ককটেল গুলি দেখতে পাই। এ সময় আমি আতংকিত হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল গুলি উদ্ধার করে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭টি ককটেল ও ৩১টি তলোয়ার উদ্ধার করে।
এসময় র্যাব-১২’র একটি দলও ঘটনাস্থলে ছুটে আসে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ককটেলগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।
এইচ এম আলমগীর কবির
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























