রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে ফেরদৌসী আক্তার নামের এগার বছর বয়সী এক শিশু গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পীরপাড়া গ্রামে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উল্লিখিত এলাকার তোফায়েল উদ্দিনের ওই শিশু কন্যা স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। ঘটনার দিন গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পরিবারের লোকজনের অনুপস্থিতিতে সে বাড়ির বারান্দায় গলায় ওঁড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন বাড়িতে এসে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ হাসপাতাল গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে লাশের সুরতহাল সম্পন্ন করে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে কি কারণে ওই কন্যা শিশুটি আত্মহত্যা করেছে তা জানা যায়নি।সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, এ থানায় ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে