কুমিল্লা প্রতিনিধি। কুমিল্লার দেবীদ্বারে পূর্ব শক্রতার জেরধরে জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার পর চিকিৎসা শেষে এলাকায় ফেরত আসায় মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

গতকাল বিকেলে জাফরগঞ্জে মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, চেয়ারম্যান সোহরাব হোসেন। সমাবেশে তিনি বলেন, যারা আমাকে হত্যা করতে চেয়েছিলো তাদের বিচারের ভার আল্লাহর ওপর ছেড়ে দিলাম। জনগণের ভালোবাসায় সুস্থ হয়ে ফিরেছি। তারা আমাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করেছিলো, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, মিথ্যা হামলার নাটক সাজিয়ে সাজানো মামলায় আমার নেতা-কর্মীদের হয়রানি করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ আর আনোয়ার হোসেন (প্রবাসী), ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. আনোয়ার হোসেন, ডা. মো. মনিরুজ্জামান, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, ইউপি যুবলীগের সভাপতি মো. অপু আহম্মেদ, ইউপি ছাত্রলীগের সভাপতি মো. গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. কায়কোবাদ, ছাত্রলীগ নেতা জাকারিয়া মাসুদ রিফাতসহ প্রায় তিন শতাধিক নেতা কর্মী।

প্রসঙ্গত, গত ০২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে প্রতিপক্ষ চেয়ারম্যান সোহরাব হোসেনকে ছুড়িকাঘাত করে আহত করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে টানা ৮ দিন চিকিৎসা শেষে তিনি এলাকায় ফিরেন।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে