রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধিঃ স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সতীর্থ গ্রন্থকুঠিতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কোণ উদ্বোধন করা হয়েছে। এছাড়া জাতীয় গ্রন্থাগার  আলোচনা সভারও আয়োজন করা হয়।  শুক্রবার  শহরের আতিয়ার কলোনী ডিআইবি রোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ের ওই  উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও ছড়াকার মো আবু বক্কর সালেহ। সভাপতিত্ব করেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজ উপাধ্যক্ষ অধ্যাপিকা নার্জিজ বানু।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের পাঠাগার স¤পাদক মো. সাখাওয়াত হোসেন শামীম সরকার।

পরে প্রধান অতিথি সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কোণ এর শুভ উদ্বোধন করেন। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ স¤পাদক জনাব মো. সারোয়ার রহমান।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে