স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহে করোনার গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে জেলার সদর হাসপাতালে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। জেলায় প্রথম টিকা গ্রহণ করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। পরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা টিকা গ্রহণ করেন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, উদ্বোধনী দিনে ১০৪ জনকে টিকা দেওয়া হবে। এর আগে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা: সেলিনা বেগমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























