এম,নোমান চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধিঃ সারাদেশের মত চরফ্যাশনেও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন কে কোভিড-১৯ টিকা দানের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়।৭ফেব্রুয়ারী ১১টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির শুভ উদ্ভোদন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। উপজেলা সহকারী ভূমি কমিশনার রিপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন কুমার বসাক, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন সহ গনমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে অনেক সমালোচনা হয়েছে। একটি কুচক্রী মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সকলকে টিকা গ্রহণের জন্য অনুরোধ করেন।
চরফ্যাশন হাসপাতালে ১৭১ জনের কোভিড-১৯ টিকাদান ফরম পূরন করা হয়েছে। আর ৫৮জন কোভিড-১৯ এর টিকা নিয়েছেন।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























