রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে পূর্বের মনোনীত প্রার্থী শওকত চৌধুরীকে সহ  দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) চুড়ান্ত মনোনিত প্রার্থী রশিদুল হক সরকার। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হকের কাছে  তিনি এ  মনোনয়নপত্র জমা দেন।

এ সময় এ্যাড ওবায়দুর রহমান, শাহিন আকতার, শওকত হায়াত শাহ, এরশাদ হোসেন পাপ্পু, তারেক আজিজ, অমিত কুমার আগারওয়ালাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির কেন্দ্রীয় কমিটি দলে সদ্য যোগদানকারী  জাতীয় পার্টি (এরশাদ) থেকে নির্বাচিত নীলফামারী-৪ সাবেক সাংসদ শওকত চৌধুরীকে মনোনয়ন দিয়ে পরের দিন তা পরিবর্তন করে দেয়া হয় প্রয়াত মেয়র আমজাদ হোসেন সরকারের ছোটভাই রশিদুল হক সরকারকে।

রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রশিদুল হক সরকার। তিনি বলেন, এ পৌরসভায় দীর্ঘদিন বিএনপি মনোনীত প্রার্থী প্রয়াত আমজাদ হোসেন সরকার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। যদিও তার শুন্যতা পুরন হবেনা। আমি দল ও সকল পেশা-শ্রেণী মানুষের সমর্থন পেয়ে প্রার্থী হয়েছি। এখানে আমাদের ভোট ব্যাংক রয়েছে। আসন্ন পৌর নির্বাচন যদি সুষ্ঠ ও নিরপেক্ষ হয়ে আর প্রচার-প্রচারণা ঠিক থাকলে আমরা বিজয় ছিনিয়ে আনব।

প্রসঙ্গত, এ পৌরসভার নির্বাচন দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারী হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বি মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকারের মৃত্যুতে স্থগিত হয়ে যায়। নতুন তফসীলে আগামী ২৮ ফেব্রুয়ারী এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে