নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আনুষ্ঠানিক ভাবে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে।

রবিবার (৭ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের ৩য় তলায় প্রথমে জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডাঃ এ কে এম আবু হানিফ টিকা গ্রহণের মধ্য দিয়ে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়। পরে একে একে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি নবির উদ্দিন ও জেলা বিএমএ -এর সভাপতি ডাঃ মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্যরা ভ্যাকসিন গ্রহন করেন।

সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ জানিয়েছেন নওগাঁ জেলায় ৮৪ হাজার ডোজ টিকা বরাদ্দ পাওয়া গেছে। যা দিয়ে ৪২ হাজার ব্যক্তিকে টিকা দেয়া যাবে। রবিবার জেলা সদরে ৫ টি বুথে মোট ১১০ জনকে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এছাড়াও নওগাঁর ১১টি উপজেলায় ৩০ বুথে এসব ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এছাড়াও জেলায় এ পর্যন্ত ৬ হাজার ব্যক্তি টিকা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন।

আব্দুর রউফ পাভেল
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে