কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায় করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন (টিকা) দেয়া শুরু হয়েছে। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ফ্রন্টলাইনারদের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্নকারীদের মধ্যে প্রথম পর্যায়ে টিকার দেয় হয়।
রোববার সকালে কুমিল্লা সদর হাসপাতালে জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরকে টিকা দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরপরই পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা প্রশাসক পত্নী মনিরা নাজনীন, কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল টিকা গ্রহন করেন।
জেলা সিভিল সার্জন ডাক্তার নিয়াতুজ্জামান জানান, জেলা সদর হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিটি করপোরেশন কেন্দ্র ছাড়াও জেলা ১৭ উপজেলায় টিকা দেয়া হচ্ছে। কুমিল্লার জন্য প্রাপ্ত ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা, ১ লাখ ৪৪ হাজার লোককে দুই ডোজের মাধ্যমে দেয়া হবে।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























